দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন বছর উপলক্ষ্যে পদ্মা ব্যাংকের সব গ্রাহক, শুভানুধ্যায়ী ও কর্মকর্তা কর্মচারীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। রাজধানীর গুলশানের করপোরেট হেড অফিসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উত্সবের উদ্বোধন করেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু ও উপব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী। ২৯ জানুয়ারি ২০২১-এ দুই পেরিয়ে তিনে পা রাখে পদ্মা ব্যাংক লিমিটেড।
চৌধুরী নাফিজ সরাফাত বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টাতেই সচল আছে দেশের অর্থনীতির চাকা। এই সময় তিনি ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারীকে নতুন বছরের চ্যালেঞ্জ মোকাবিলায় নানান দিকনির্দেশনা দেন। মো. এহসান খসরু বলেন, নতুন বছরে ব্রাঞ্চলেস; কিন্তু টাচলেস না হওয়ার অঙ্গীকার আমাদের। শতভাগ ডিজিটালাইজেসনের মাধ্যমে গ্রাহকদের হাতের মুঠোয় ব্যাংকিং সেবা নিয়ে আসাটাই আমাদের চ্যালেঞ্জ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই সময়ে সব কর্মকর্তাকে ব্যাংকের প্রতি নিজের শতভাগ দিয়ে কাজ করার অনুরোধ করেন এহসান খসরু। —প্রেস বিজ্ঞপ্তি