ইভ্যালির নতুন সিওও তারিকুল কামরুল

দেশের ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দিয়েছেন এইচ এম তারিকুল কামরুল। তার বহুজাতিক কোম্পানিসহ দেশের বৃহত্ কোম্পানিগুলোতে ১৭ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। ইভ্যালিতে যোগদানের আগে তিনি লিংক থ্রি টেকনোলজিস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা লিমিটেড, এমজিএইচ গ্রুপ, ট্রান্সকমলিমিটেডের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন।—প্রেস বিজ্ঞপ্তি