গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রের ফল বিভাগ এবং সোসাইটি ফর সাসটেইনেবল আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এরিয়ার যৌথ আয়োজনে ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বছরব্যাপী উত্পাদনক্ষম একটি জাতসহ কাঁঠালের তিনটি জাত দেশের বিভিন্ন এলাকায় বিস্তারের উদ্দেশ্যে প্রকল্পের মাঠ দিবস পালন করা হয়। গতকাল বারিতে আয়োজিত অনুষ্ঠানে কৃষকগণ অংশগ্রহণ করেন। বারির পরিচালক (গবেষণা) ড. মো. মিয়ারুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম। বক্তব্য রাখেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার প্রমুখ।