ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর সবুজবাগে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম নজরুল মোল্লা। গতকাল সবুজবাগের কুসুমবাগে এ দুর্ঘটনা ঘটে। নজরুলের গ্রামের বাড়ি বরগুনা জেলায়। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।
স্থানীয়রা জানান, কুসুমবাগে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতেন নজরুল। সে সময় তিনি কপিকলের মাধ্যমে মালামাল ওপরে উঠাচ্ছিলেন। হঠাত্ দড়ি ছিড়ে গাছের ওপর পড়ে একটি ডাল ভেঙে নিচে থাকা নজরুল ইসলামের মাথায় পড়ে। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।