বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল (এসএম হল) থেকে মাদকসেবনরত অবস্থায় ছাত্রলীগের এক সাবেক নেতাকে আটক করা হয়েছে। মেহেদী হাসান নামের সাবেক এ নেতা এসএম হল ছাত্রলীগের সাবেক সভাপতি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, মঙ্গলবার মধ্যরাতে হল প্রশাসনের ফোন পেয়ে পুলিশসহ হলে গেলে তাকে মাদকসেবনরত অবস্থায় পাওয়া যায়। তখন তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।