প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের হেড কোচ মিকি আর্থার। চলতি মাসে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি নেওয়ার আগে গত পরশু স্কোয়াডের ৩৬ সদস্যকে পিসিআর টেস্ট করানো হয়। তাতে করোনা উপসর্গ ধরা পড়ে কোচ আর্থার ও বাঁহাতি ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নের। যে কারণে উইন্ডিজ ক্রিকেটের সঙ্গে আলোচনা করে সিরিজের সুচি পেছানোর চিন্তা করছে শ্রীলঙ্কা ক্রিকেট। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সূচি দেয়নি কোনো পক্ষ। তবে প্রাথমিক ধারণা অনুযায়ী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল দুই দলের লড়াই। যেখানে থাকছে তিনটি করে টি টোয়েন্টি ও ওয়ানডে আর দুটি টেস্ট।