উদ্ভাবনী কাজে উত্সাহ প্রদানে জয়িতা ফাউন্ডেশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান প্রধান অতিথি ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মো. আব্দুর রউফের (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারুশিল্প বিভাগের চেয়ারম্যান ফারহানা ফেরদৌসী ও ডিজাইনার এবং গবেষক চন্দ্র শেখর সাহা বক্তব্য রাখেন। কর্মশালায় জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম-সচিব শহিদুল ইসলাম, জয়িতা ফাউন্ডেশনের পরিচালক নিপুল কান্তি বালা, জয়িতা নারী উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আওতাধীন বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা উপস্থিত ছিলন।—প্রেস বিজ্ঞপ্তি