বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সভা

কুমিল্লা সদর দক্ষিণ সংবাদদাতা

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে ২০২০ সালে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় ও মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রদানকল্পে স্মৃতিচারণমূলক সভা গত বৃহস্পতিবার কোম্পানির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক নারায়ন চন্দ্র পাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, বিজিডিসিএলের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং সিবিএর সভাপতি আক্তার হোসেন। উক্ত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং মৃত্যুবরণকারী কর্মকর্তা ও কর্মচারীদের স্বজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) প্রকৌশলী আবুল বাসার।