চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিন শেষ হয়েছে দুই দলের অনমনীয় মানসিকতার সাক্ষী থেকে। দ্বিতীয় দিন শুরুর আগে কোনো দলকেই দ্বিধাহীনভাবে এগিয়ে রাখার কোনো সুযোগ নেই। তবে দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজই ম্যাচের নিয়ন্ত্রন তাদের হাতে নিতে চায়।
৫ উইকেটে ২৪২ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে টাইগাররা। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও লিটন দাস। দুইজনই দারুণ ব্যাটিং করেছেন শেষ সেশনে। সাকিব ৩৯ এবং লিটন ৩৪ রান নিয়ে শুরু করছেন দ্বিতীয় দিন।
বাংলাদেশ যেখানে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে, সেখানে ক্যারিবীয়দের লক্ষ্য বাংলাদেশকে ৩০০ রানের মধ্যেই অলআউট করা। প্রথম দিন ৩ উইকেট শিকার করা স্পিনার জোমেল ওয়ারিকান এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন প্রথম দিনের সংবাদ সম্মেলনে।
ওয়ারিকান বলেন, ‘কাল শুরুতেই কিছু উইকেট তুলে নিতে চাই। বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব অলআউট করতে চাই, ৩০০ রানের মধ্যে আটকাতে চাই।’
ইত্তেফাক/টিআর