বাঘ-হরিণ নিধন ও পাচাররোধে পূর্ব সুন্দরবনে নজরদারি জোরদার

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনের অভ্যন্তরে রয়েল বেঙ্গল টাইগার ও মায়াবী হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী নিধন ও পাচাররোধে সুন্দরবনে নজরদারি বাড়ানো হয়েছে। 

 

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, বন্য প্রাণী নিধন ও পাচাররোধে পূর্ব-সুন্দরবন বন বিভাগের সকল ষ্টেশন, ক্যাম্প ও ফাঁড়িগুলোকে নজরদারি বাড়াতে নির্দেশনা দেয়া হয়েছে। দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বনরক্ষীদের। এছাড়া বনের অভ্যন্তরে টহলও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। শরণখোলা রেঞ্জে সকল ধরণের পাস-পারমিটও বন্ধ রেখেছে বনবিভাগ। 

গত দুই সপ্তাহ ধরে সুন্দরবনের বাঘের ও হরিণে চামড়াসহ বিপুল পরিমাণ হরিণের মাংস জব্দ করেছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত ২০ জানুয়ারি বাগেরহাটের শরণখোলা থেকে একটি বাঘের চামড়াসহ এক পাচারকারীকে আটক করে সুন্দরবন বিভাগ ও র‌্যাব-৮। এরপর গত ২২ জানুয়ারি আবারো বাগেরহাটের শরণখোলা থেকে ১৯টি হরিণে চামড়াসহ দুই পাচারকারীকে আটক করে ডিবি পুলিশ। তারপর গত ২৫ জানুয়ারি খুলনার দাকোপ উপজেলার পানখালী খেয়াঘাট এলাকা থেকে ১১ কেজি হরিণে মাংসসহ দুইজনকে আটক করে পুলিশ। ৩১ জানুয়ারি বাগেরহাটের মংলার দিগরাজ এলাকা থেকে ৪৭ কেজি হরিণের মাংস তিনজনকে কোস্ট গার্ড এবং ২ ফেব্রুয়ারি বাগেরহাটের রামপাল থেকে ৪৫ কেজি হরিণে মাংসসহ পাচারকারীদের আটক করে ডিবি পুলিশ। 


 ইত্তেফাক/এমএএম