খুকুর হাসি ফুটল রাশি

পাতার ফাঁকে

পাখির ডাকে

ভাঙলো খুকুর ঘুম,

ভোরের আলো

লাগল ভালো

আম্মু দিলো চুম।

খুকুর হাসি

ফুটল রাশি

মায়ের মুখও তাই,

এমন করে

থাকুক ভরে

সবার জীবনটাই।