এতদিন ছুটি ছিল,
লেখাপড়া তোলা ছিল,
হেসে খেলে কাটছিল দিন;
মহাসুখে নেচে গেয়ে,
গণিতের মাথা খেয়ে
লিখি আজ দুয়ে দুয়ে তিন!
অঙ্কটা পড়ে থাক,
বাংলাটা দেখা যাক,
বানানের কত রূপ হয়!
ইক্ষুতে হ্রস্ব ই
নাকি হবে দীর্ঘ ঈ
ভেবে ভেবে, মাথা হলো ক্ষয়!
বাংলাও পরে হবে,
ইংরেজি পড়ি তবে,
ছাব্বিশ লেটারেই শেষ;
ছোট হাত বড় হাত,
হয়ে গেছি কুপোকাত,
কাটছে না ছুটিটার রেশ!
অলঙ্করণ
সায়মা আহাদ খান
অষ্টম শ্রেণি, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা