অন্য ফসলের তুলনায় কাহারোলে গমের চাষ বেশি হয়। তবে চলতি মৌসুমে দেখা গেছে ভিন্ন চিত্র। উপজেলায় এবছর গমের আবাদ কমে গেছে। কাহারোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৬৯০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৩৫০ হেক্টর জমিতে। কৃষক হরিকান্ত জানান, গম চাষ করে লাভ না হওয়ায় এবার তিনি গম চাষ করেননি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক জানান, গত বছর গমের দাম কম থাকায় কৃষকরা এবছর গমের আবাদ কম করেছেন।