সৈয়দপুরে জমে উঠেছে পিঠার দোকান

মাঘের তীব্র শীতে সৈয়দপুরের অলিগলিতে জমে উঠেছে পিঠার দোকান। সন্ধ্যার পর থেকেই পিঠার দোকানগুলোতে ভিড় করেছেন বিভিন্ন বয়সের নানা পেশার মানুষ। সরেজমিনে উপজেলার পোস্ট অফিস মোড়, কলিম মোড়, বিমানবন্দর সড়ক, সাহেবপাড়া, মিস্ত্রিপাড়া, বাঁশবাড়ী, রেল স্টেশন এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। পিঠা বিক্রেতা চামেলী জানান, শীতের তীব্রতা যত বাড়ে পিঠার বিক্রি ততই বেড়ে যায়। পিঠা বিক্রি করে প্রতিদিন ৩০০-৪০০ টাকা আয় হয়। ক্রেতা কোয়েলিয়া বিশ্বাস বলেন, বাসায় এখন পিঠা তৈরি করা অনেক কষ্টকর ও ঝামেলা মনে হয়। তাই এখান থেকে পিঠা কিনি।