বালিয়াকান্দির বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে নতুন মুড়িকাটা পেঁয়াজ। তবে বেশি দামের আশায় কৃষকরা বাজারে নতুন পেঁয়াজ আনলেও প্রত্যাশিত দাম পাচ্ছেন না। উপজেলার জামালপুর বাজারের কৃষক প্রাণেশ বিশ্বাস বলেন, এ বছর এক একর জমিতে মুড়িকাটা পেঁয়াজ উত্পাদনে খরচ হয়েছে প্রায় ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। কিন্তু বর্তমানে বাজারে প্রতি মণ পেঁয়াজে লোকসান গুনতে হচ্ছে ৪০০ টাকা। বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, এবছর বালিয়াকান্দিতে অনেক মুড়িকাটা পেঁয়াজ উত্পাদন হয়েছে। যে কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না। তবে দামের বিষয়টি নিয়ে আগামী উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা করা হবে।