বিষাক্ত মদপানে মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

বগুড়ায় অবৈধ বিষাক্ত মদপানে ১৮ জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে যুব ইউনিয়ন বগুড়া জেলা শাখা। বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে সংগঠনের জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান ঝিলাম সভাপতিত্ব করেন।