১০ লাখ টাকার চেক জালিয়াতি মামলাসহ একাধিক মামলায় যুবলীগ নেতা মো. রেজাউল ইসলাম মাখনকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে মির্জাপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বাবার নাম মো. ছবুর মিয়া। বাড়ি মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভাররা গ্রামে। তিনি বানাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছে। মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. আজিম উদ্দীন বলেন, যুবলীগ নেতা মাখন একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে।