পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নওগাঁর ধামইরহাটে দিঘিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহফুজার রহমান শুভ (৮) ও আলিফ শেখ (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের দারকাদিঘিতে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—উপজেলার দারকাদিঘি গ্রামের আরিফ হোসেনের ছেলে মাহফুজার রহমান শুভ ও পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার গগনপুর গ্রামের সাইফুল্লাহ শেখের ছেলে আলিফ শেখ। বুধবার আলিফ তার নানার বাড়ি দারকাদিঘি গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে শুভ, আলিফসহ চার শিশু বাড়ির পাশে দারকাদিঘিতে গোসল করতে যায়। এক পর্যায়ে দুই শিশু পানিতে তলিয়ে যায়।  ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিন বলেন, এ  ঘটনায় ধামইরহাট এবং পত্নীতলা থানায় পৃথক ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।