শীতের প্রাদুর্ভাব ও করোনাকালীন সময়ে বাজার সংকটের কারণে বিপাকে পড়েছেন উত্তরাঞ্চলের সবজি চাষিরা। উত্পাদন খরচের অর্ধেক দামেও ক্রেতা মিলছে না। যে কারণে দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও বগুড়ায় শীতকালীন সবজি টম্যাটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলিসহ অন্যান্য সবজি জমিতে নষ্ট হচ্ছে। সবজি চাষ করে লোকসানের মুখে এখন চাষিরা। অর্থ সংকটে থাকা এমন চাষিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের বৃহত্ সুপারশপ ‘স্বপ্ন’। ঠাকুরগাঁও, লালমনিরহাট ও বগুড়ার কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি কিনছে ‘স্বপ্ন’। স্বপ্নের হেড অব পার্চেজ সাজ্জাদুল হক ও সিএসআর অ্যান্ড গ্রোয়ার্স ওয়েলফেয়ার অফিসার শরিফুল ইসলামের তত্ত্বাবধানে ১২ জন স্বপ্নকর্মী নিয়মিত এসব এলাকায় সবজি ক্রয় করছেন। বিপন্ন কৃষকের জমি থেকে কেনা টাটকা সবজি মিলছে ‘স্বপ্ন’-এর আউটলেটে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ফুলকপি চাষি মোখলেছুর রহমান বলেন, ‘স্বপ্ন’ না আসলে আমাদের ফসল জমিতে নষ্ট হতো। তারা সরাসরি কেনায় জমিও খালি হচ্ছে। নগদ টাকাও পাচ্ছি। এই শীতে এত কষ্ট করে এসে সবজি কেনা স্বপ্নকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। স্বপ্ন’র হেড অব পার্চেজ সাজ্জাদুল হক বলেন, ফসল বিক্রি করতে না পেরে কৃষকরা পরিজন নিয়ে খারাপ সময় পার করছেন। স্বজনের জন্য শীতবস্ত্র কেনার সামর্থ্যও অনেকের নেই। তাই আমরা নিয়মিত উত্তরাঞ্চল থেকে ফুলকপি,বাঁধাকপিসহ শীতকালীন সবজি কিনছি।—প্রেস বিজ্ঞপ্তি