লেনদেন শুরুর আগেই দিনের সর্বোচ্চ দামে ক্রয়াদেশ দিয়ে শেয়ারের দাম প্রভাবিত করায় দুটি বিও হিসাব সাময়িকভাবে জব্দ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। একই সঙ্গে একজন অনুমোদিত প্রতিনিধিকে (ট্রেডার) সাময়িকভাবে লেনদেন কার্যক্রম থেকে বিরত করা হয়েছে। জানা গেছে, শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসেনের শেয়ার কেনা নিয়ে এ ঘটনা ঘটেছে। গত বুধবার সকালে মূল লেনদেন শুরুর আগের প্রাকলেনদেন চলাকালে ব্রোকারেজ হাউজ আইডিএলসি সিকিউরিটিজ থেকে দিনের সর্বোচ্চ দামে কোম্পানির শেয়ারের ক্রয়াদেশ দেওয়া হয়।