বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলে বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরে এটি সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল সাদে উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে ইভেন্ট প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল মোট ৮১০ পয়েন্টের মধ্যে ৭৫৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বিমান সদর (ইউনিট) দল ৭৪৮ পয়েন্ট পেয়ে রানার আপ হয়। বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দলের স্কোয়াড্রন লিডার ফরহাদ মাহমুদ, জিডি (পি) রাইফেল ফায়ারিংয়ে ১৪৮ এবং পিস্তল ফায়ারিংয়ে ১১০ পয়েন্ট পেয়ে সার্বিকভাবে সেরা শুটার হন। বিমান বাহিনীর সাতটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বুধবার এয়ার অধিনায়ক এয়ার কমডোর কাজী মাজহারুল করিম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতাটি উদ্বোধন করেন।