রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিং এলাকার কাঁচাবাজার বস্তিতে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বস্তির ছয়টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তাত্ক্ষণিক ব্যবস্থায় বস্তির প্রায় ১০০ ঘর আগুন থেকে রক্ষা করা গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, রাত পৌনে ৮টার দিকে কাঁচাবাজার বস্তির মাঝখানের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। নবোদয় হাউজিং এলাকার ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ বলেন, অগ্নিকাণ্ডে বস্তির মাঝখানের ছয়টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে।