ডা. মালিহা রশীদের মা রাবেয়া রশীদের ইন্তেকাল

প্রখ্যাত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মালিহা রশীদের মা রাবেয়া রশীদ (৮২) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ঢাকা সিএমএইচ-এ চিকিত্সাধীন ছিলেন। গতকাল বিকালে ফরিদপুরের কমলাপুর মসজিদে জানাজা শেষে আলীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার স্বামী প্রয়াত ডা. হারুনুর রশীদ ছিলেন ফরিদপুরের স্বনামখ্যাত চিকিত্সক। তার মৃত্যুতে সেন্ট্রাল হসপিটাল পরিচালনাপর্ষদ, চিকিত্সক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। আজ শুক্রবার বাদ আসর সেন্ট্রাল হসপিটালের মসজিদে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।