ইউনিসেফে ১১০ কোটি করোনার ডোজ দিচ্ছে ভারত

জাতিসংঘের আন্তর্জাতিক শিশুবিষয়ক সংস্থার (ইউনিসেফ) প্রধান নির্বাহী হেনরিয়েটা এইচ ফোর বুধবার বলেছেন, ভারতের সেরাম ইন্সটিউইট নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের অন্তত ১০০ দেশে করোনার টিকা সরবরাহ করবে। এসব দেশে ১১০ কোটি করোনা টিকার ডোজ দেওয়া হবে। এই টিকার প্রতি ডোজের দাম হবে তিন ডলার।  

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমরা করোনা ভ্যাকসিনের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তির চুড়ান্ত ঘোষণা করতে পেরে খুশি।

 

গত ১৬ জানুয়ারি ভারত করোনা টিকা দান কর্মসূচী শুরু করে। প্রথম দিনেই দেশটি ২ লাখের বেশিজনকে করোনার টিকা প্রদান করে। 

ইত্তেফাক/এসআর