‘সৌদিকে ভ্যাকসিন দেওয়া উচিৎ নয়’

করোনার সংক্রমণ রুখতে ভারতসহ বিশ্বের ২০টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।  এতে বিপাকে পড়েছে সৌদিতে থাকা ভারতীয় প্রবাসীরা।এমন পরিস্থিতিতে তারা চাইছেন যে ভারত যেন সৌদিকে করোনার ভ্যাকসিন না দেয়। 

জানা গেছে,  খুব শিগগিরই সৌদি আরবকে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের এক কোটি ডোজ দেয়ার কথা ভারতের।  

গত সেপ্টেম্বরে সৌদি সরকার ভারত,ব্রাজিল এবং আর্জেন্টিনার সঙ্গে ফ্লাইট নিষেধাজ্ঞা জারি করে সৌদি। এতে আটকা পড়েন লাখ লাখ ভারতীয়। এরপর থেকেই নিজেদের দুর্দশার কথা জানিয়ে সৌদি প্রবাসীরা ক্ষোভ ঝেড়েছেন সৌদির ভারতীয় মিশনে। ভুক্তভোগীদের দাবি, এমন সংকটপূর্ণ পরিস্থিতির সমাধান না হলে সৌদির কাছে ভ্যাকসিন পাঠানো উচিত নয় ভারত সরকারের।


 
 একজন টুইটার ব্যবহারকারী ভারতীয় দূতাবাসের উদ্দেশে লিখেছেন , ভারতের ভ্যাকসিন দেওয়া উচিৎ হবে কারণ তারা ফ্লাইট নিষিদ্ধ করে রেখেছে। এতে  কয়েক হাজার শ্রমিকের জীবিকা ঝুঁকিতে পড়েছেন। 

 গত গ্রীষ্মে পরিবারকে দেখতে জন্মস্থান উত্তর প্রদেশে ফিরেছিলেন সৌদিতে থাকা ভারতের এক যুবক।  কিন্তু ফ্লাইট নিষেধাজ্ঞার কারণে আর সৌদি ফিরতে পারেননি।

ঐ যুবক বলেন, কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়ে আমরা দিনরাত টুইট করছি। কিন্তু ভারতের খেয়াল শুধু ভ্যাকসিন বিক্রির দিকে।

সূত্র জানায়, ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছে সৌদি কর্তৃপক্ষ। সেখানে রিয়াদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই নিষেধাজ্ঞা স্বাস্থ্যতথ্যের ভিত্তিতে দেয়া হয়েছে। 

 ভারতের কিছু প্রবাসী শ্রমিক অভিযোগ করেছে যে ভারতীয় শ্রমিকদের কমানোর জন্যই সৌদি সরকার এমন নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এই বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

ইত্তেফাক/এআর