করোনায় রাশিয়ার অর্থনীতির সংকোচন ৩ শতাংশ

নভেল করোনা ভাইরাসের প্রভাবে অন্যদেশগুলোর মতো বৈশ্বিক পরাশক্তি রাশিয়ার অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২০ সালে রাশিয়ার অর্থনীতিতে সংকোচন হয়েছে ৩ দশমিক ১ শতাংশ। বিশ্বের অন্যতম তেল উত্পাদনকারী দেশটি নোভেল করোনা ভাইরাস-সংক্রান্ত লকডাউন দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বৈশ্বিকভাবে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ার প্রভাবও ব্যাপকভাবে পড়েছে রাশিয়ার অর্থনীতিতে। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস ছিল সংকোচন হবে ৪ শতাংশ সে হিসাবে সংকোচন কমই হয়েছে।