করোনা ভাইরাসজনিত ক্ষয়ক্ষতি থেকে উদ্ধারের জন্য বড় খরচের বাজেট ঘোষণা করেছে পার্শ্ববর্তী দেশ ভারত। লকডাউনে ভারতের প্রবৃদ্ধি ঐতিহাসিকভাবে ২৩ দশমিক ৯ শতাংশ নিচে নেমে আসে। তবে উচ্চ খরচের এ বাজেটের ফলে এখন ২০২০-২১ সালে অর্থনীতিতে ৭ দশমিক ৭ শতাংশ সংকোচন দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। করোনা ভাইরাসে বিপর্যস্ত হওয়ায় স্বাস্থ্য ও শিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে বাজেট করা হয়েছে। এখন দেশটির পরিকল্পনা হচ্ছে স্বাস্থ্যের জন্য ৩০ দশমিক ৬ বিলিয়ন ডলারের পরিকল্পিত ব্যয় নিশ্চিত করা। এছাড়া কল্যাণের স্কিমগুলো আগের বাজেটের প্রায় দ্বিগুণ।