যুক্তরাষ্ট্রে রিপাবলিকান নারী কংগ্রেস সদস্যকে দুটি কমিটি থেকে বহিষ্কার

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় রিপাবলিকান নারী কংগ্রেস সদস্য মারজোরি টেলর গ্রিনকে দু’টি কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ২৩০-১৯৯ ভোটে তাকে শিক্ষা ও বাজেট পরিকল্পনা কমিটি থেকে বহিষ্কার করা হয়। ১১ জন রিপাবলিকানও তার বিপক্ষে ভোট দেন। তিনি নভেম্বরের নির্বাচনের আগে এবং পরে অসংখ্য উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন যা দেশেটির আইন-শৃঙ্খলার জন্য হুমকি তৈরি করে। কোনো বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত ছাড়াই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র তত্ত্বের অভিযোগ তোলেন মারজোরি। এছাড়া নানা সময়ে মুসলিমদের নিয়ে বর্ণবাদমূলক মন্তব্যের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। -সিএনএন