জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মুহাম্মদ মিজানুর রহমান

সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

 

ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম

 

১। বাংলাদেশে ঔপনিবেশিক শাসনের সূচনা হয় কত সালে ?

ক. ১৭৫৭ সালে      খ. ১৮৫৮ সালে

গ. ১৯৪৭ সালে      ঘ. ১৯৭১ সালে

২। এ দেশের প্রতি সকলের দৃষ্টি ছিল কারণ হলো-

ক. ধনম্পদের আকর্ষণ

খ. এ দেশের মানুষের প্রতি আকর্ষণ

গ. এ দেশের প্রকৃতির আকর্ষণ

ঘ. এ দেশের পর্যটন শিল্পের প্রতি আকর্ষণ

৩। ভারতের মহামতি অশোক বাংলার উত্তরাংশ দখল করেন কত শতকে?

ক. ৪ শতকে            খ. ৩ শতকে

গ. ২ শতকে            ঘ. ৫ শতকে

৪। মহামতি অশোক কোন বংশের শাসক ছিলেন?

ক. গুপ্ত   খ. মৌর্য   গ. পাল   ঘ.পাঠান

৫। শশাঙ্কের মৃত্যুর পর কত বছর ধরে অরাজকতা চলতে থাকে ?

ক. ৮০ বছর          খ. ৯০ বছর

গ. ১০০ বছর         ঘ. ১১০ বছর

৬। মাত্সন্যায়  শব্দের অর্থ কী ?

ক. শান্তি খ. গৌরব গ. আত্মতৃপ্তি ঘ. অরাজকতা

৭। বাঙালি পাল রাজা কত বছর শাসন করেন ?

ক. ৪০০ বছর           খ. প্রায় ৪০০ বছর

গ. প্রায় ৩৫০ বছর    ঘ. ৪০১ বছর

৮। তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি একটি ছোট্ট অংশ দখল করেন কত শতাব্দিতে?

ক. দ্বাদশ  খ. একাদশ  গ. চতুর্দশ  ঘ. ত্রয়োদশ

৯। বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে-    

ক. ১৫৩৮ সালে           খ. ১৭৫৭ সালে

গ. ১৮৫৭ সালে            ঘ. ১৫৭৬ সালে

১০। সম্রাট জাহাঙ্গীর ঢাকা অধিকার করেন কত সালে?

ক. ১৬১০ সালে            খ. ১৭৫৭ সালে

গ. ১৫৩৮ সালে           ঘ. ১৬০০ সালে

উত্তর:১. ক ২. ক ৩. খ ৪.খ ৫.গ ৬.ঘ ৭.খ ৮.ঘ ৯. ক ১০.ক  

১১। সমগ্র ভারতব্যাপি কোন আন্দোলন সংঘটিত হয়েছিল ?

ক. ফকির আন্দোলন    খ. ফরায়েজি আন্দোলন

গ. সিপাহী আন্দোলন   ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলন

১২। ‘সুলতানি আমলে’ বাংলার রাজধানী কোথায় ছিল ?

ক. ঢাকা  খ. গৌড়  গ. সোনারগাঁও   ঘ.  লক্ষৌ

১৩। ভাস্কো -ডা -গামা  কোন দেশের নাবিক ছিলেন?

ক. মরক্কো  খ. আমেরিকা গ. পর্তুগিজ  ঘ. ফরাসি

১৪। সেনরা বাংলায় এসেছিল কোথা থেকে?

ক. ব্রিটেন            খ. উত্তর ভারত 

গ. পশ্চিম ভারত    ঘ.  দক্ষিণ ভারত

১৫। বাংলার সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন?

ক. মঙ্গল পান্ডে     খ. তিতুঁমীর

গ. নিসার আলী    ঘ. আনসার আলী

১৬। কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল ?

ক. ১৯১১ সালে        খ. ১৯০৬ সালে

গ. ১৯০৫ সালে       ঘ. ১৯০৩ সালে

১৭। বার্নিয়ের কোন দেশের পর্যটক ?

ক. ফরাসি খ. পর্তুগিজ  গ. ইংলিশ  ঘ. স্প্যানিস

১৮। কত বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন?

ক. ১১ বছর খ.১৩ বছর গ. ১৬ বছর ঘ. ২২ বছর

১৯। ছিয়াত্তরের মন্বন্তরের দুর্ভিক্ষে কত লোক মারা গিয়েছিল ?

ক. প্রায় ৭০ লক্ষ     খ. প্রায় ১ কোটি

গ. প্রায় ২ কোটি     ঘ. প্রায় ৩ কোটি

২০। ১৬৪৮ সালের ওয়েস্ট ফালিয়ার চুক্তিটি কোন ধরনের চুক্তি?

ক. বাণিজ্য চুক্তি খ. শান্তি চুক্তি গ. বৈদেশিক চুক্তি ঘ. যুদ্ধবিরতি চুক্তি

উত্তর: ১১.ঘ ১২.গ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. খ ২০. খ