স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেআরএন ভিজুয়ালসের ফটোওয়াক

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন জেআরএন ভিজুয়ালসের উদ্যোগে ‘ফটোওয়াক’ অনুষ্ঠিত হলো। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রায় ৩৫ জন সদস্যের অংশগ্রহণে ছিল এই আয়োজন। 

ফটোওয়াকে অংশগ্রহণ করা সকলেই সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার বালিয়াটি জমিদার বাড়িতে ছবি তোলা হয়।

এ সময় বিভাগের সাবেক শিক্ষার্থী শরীফ সৌরভ ইয়ামিন মজুমদার ও এইচ এস সাকিব উপস্থিত থেকে শিক্ষার্থীদের বালিয়াটি জমিদার বাড়ির বিভিন্ন স্থানে ছবি তুলতে সহায়তা করেন এবং ফটোগ্রাফির বিভিন্ন কারিগরি দিক তাদের সামনে তুলে ধরেন। তাদের নির্দেশনায় স্থাপত্যকলার পাশাপাশি গ্রামীণ জীবন ও জনপদের ছবি এবং ভিডিও ধারণ করা হয়। 

এসময় বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সামিয়া আসাদি ও তানিয়া সুলতানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সহযোগী আয়োজক হিসেবে ছিল 'ডেড এলিফ্যান্ট ফিল্মস'।

ইত্তেফাক/এএইচপি