কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদীতে প্রতিপক্ষের হামলায় শুক্রবার রাতে আলাল উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার আচমিতা ইউনিয়নের উত্তর পাইকশা গ্রামের মৃত আব্দুস ছমেদের ছেলে। সন্ধ্যায় বাড়ির পাশের মুদির দোকান থেকে ফেরার সময় আলাল উদ্দিনের প্রতিবেশী প্রতিপক্ষ পূর্বশত্রুতার জেরে তাকে বাঁশ দিয়ে মাথায় কয়েকটি আঘাত করে। আহত আলাল উদ্দিনকে উদ্ধার করে রাতে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। কটিয়াদী থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।