বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন
স্টাফ রিপোর্টার, রাজশাহী
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি হয়েছেন আব্দুল লতিফ মণ্ডল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহাতাব হোসেন চৌধুরী। এছাড়া কার্যকরী সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম রফিক।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় আঞ্চলিক কমিটির সম্মেলনে এ তিন জনের নাম ঘোষণা করা হয়। ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।