ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের সাতটি কেন্দ্রে করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন দেওয়া হবে। কেন্দ্রগুলো হচ্ছে—ঝিনাইদহ সদর হাসপাতাল, পুলিশ হাসপাতাল, শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর ও হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শুক্রবার সিভিল সার্জন অফিস থেকে টিকাদান কেন্দ্রগুলোতে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলায় প্রথম ধাপে ৬০ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। ৩০ হাজার জনকে ভ্যাকসিন দেওয়া যাবে। তবে এ পর্যন্ত কত জন টিকা পেতে রেজিস্ট্রেশন করেছেন তা জানাতে পারেননি সিভিল সার্জন ডা. সেলিনা বেগম। তিনি বলেন, ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে।