পূর্বধলায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা 

পূর্বধলায় শুক্রবার রাতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জজ মিয়া (১৬)। সে উপজেলার বৈরাটি ইউনিয়নের দক্ষিণ কাজলা গ্রামের মান্নান মিয়ার ছেলে ও স্থানীয় নবী হোসেন খান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহিদুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।