‘বিশ শতকের নাগরিক গানের ১০০ বাঙালি সংগীতস্রষ্টা’র প্রকাশনা উত্সব

ইফতেখারুল ইসলাম টিটন রচিত ‘বিশ শতকের নাগরিক গানের কালজয়ী ১০০ বাঙালি সংগীতস্রষ্টা’ শীর্ষক বইয়ের প্রকাশনা উত্সব গত শুক্রবার মহাখালী ডিওএইচএসের ফার্মাসিউটিক্যাল এ্যাক্সিকিউটিভ ক্লাবে অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্য ছাড়াও সংগীতাঙ্গনের শিল্পী-কুশলীরা উপস্থিত ছিলেন। গবেষণালব্ধ এই বইতে বিশ শতকের কালজয়ী ১০০ জন বাঙালি সংগীতস্রষ্টার (গীতিকার ও সুরকার) ছবিসহ তাদের সংক্ষিপ্ত জীবনী এবং উল্লেখযোগ্য কিছু গানের পূর্ণাঙ্গ তথ্য অন্তর্ভুক্ত হয়েছে। বইটি প্রকাশ করেছে সীমান্তিক ক্রিয়েটিভ কনসার্ন এবং এর পরিবেশক পাঠক সমাবেশ।

—প্রেস বিজ্ঞপ্তি