আইসিএমএবির আয়োজনে সাফা আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) আয়োজনে দুই দিনব্যাপী সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক কনফারেন্স-২০২১ ঢাকায় অনুষ্ঠিত হয়। ‘ডিজিটালাইজেশন অব অ্যাকাউনটিং অ্যান্ড অডিটিং প্র্যাকটিসেস : চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ টু প্রটেক্ট পাবলিক ইন্টারেস্ট’ শীর্ষক এই কনফারেন্সে দুই দিনে পাঁচটি টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধসহ ছয়টি পেপার উপস্থাপন করা হয়। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান শুক্রবার সাফা আন্তর্জাতিক কনফারেন্স-২০২১-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের কনট্রোলার অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দিন বিশেষ অতিথি এবং এফআরসির চেয়ারম্যান প্রফেসর ড. মো. হামিদ উল্লাহ ভুঞা কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন। সাফা প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ, আইসিএমএবি প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ, আন্তর্জাতিক কনফারেন্স-২০২১-এর চেয়ারম্যান মো. আবদুল আজিজ এফসিএমএ, সাফা এবং ইন্টারন্যাশনাল রিলেশন কমিটির চেয়ারম্যান মো. মামুনুর রশীদ এফসিএমএ বক্তব্য রাখেন। —প্রেস বিজ্ঞপ্তি