গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোরে এ আগুনের সূত্রপাত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিদ জানান, এক্সিলেন্ট সুপার শপ মার্কেট ভবনের পঞ্চমতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, ঐ মার্কেটে আগুন নিভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না এবং আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।