বীমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্সুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) আগামী দুই বছরের জন্য (২০১৯-২০) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মো. রেজাউল হক (কৌশিক)। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক জনকন্ঠের রহিম শেখ।
গত সোমবার বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (আলোকিত বাংলাদেশ), অর্থ-সম্পাদক আলমগীর হোসেন (যমুনা টিভি), সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম (বাংলানিউজ২৪ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মরিয়ম সেজুতি (ভোরের কাগজ), দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন (সানবিডি২৪ডটকম) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, গোলাম সামদানি (সারাবাংলাডটনেট), গাযী আনোয়ারুল হক (নিউ নেশন), জসিম উদ্দিন হারুন (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), মোরশেদুল ইসলাম (এটিএনবাংলা), মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), অনুপ সর্বাজ্ঞ (বণিকবার্তা) ও রোকন উদ্দিন মাহমুদ (সংবাদ)।
আরও পড়ুনঃ মার্কিন প্রেসিডেন্ট পদে শক্তিশালী প্রার্থী ভারতীয় কমলা
অনুষ্ঠিত সভায় সংগঠনের বিদায়ী সভাপতি গোলাম সামদানির সভাপতিত্বে সঞ্চলনা করেন গাযী আনোয়ারুল হক। এছাড়া সংগঠনের সিনিয়র সদস্য যুগান্তরের সিনিয়র রিপোর্টার মনির হোসেনসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু