ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসের পর ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আকস্মিক এ বন্যার ঘটনায় শতাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, রবিবার সকালে চামোলি জেলার জোশিমঠের তপোবনে নন্দাদেবী হিমবাহে ধস নামে এবং তা একটি বাঁধের ওপর গিয়ে পড়ে। এ ঘটনায় পুরো এলাকা প্লাবিত হয়েছে। উত্তরাখণ্ড রাজ্যের মুখ্য সচিব ওম প্রকাশ বলেছেন, ‘এখন পর্যন্ত কত মানুষ মারা গেছেন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে মৃতের সংখ্যা ১০০ থেকে ১৫০ জন হতে পারে।’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, রাজ্যের চার জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। উদ্ধারকাজের জন্য শ'খানেক আইটিবিপি জওয়ানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ-ও।
Am constantly monitoring the unfortunate situation in Uttarakhand. India stands with Uttarakhand and the nation prays for everyone’s safety there. Have been continuously speaking to senior authorities and getting updates on NDRF deployment, rescue work and relief operations.
— Narendra Modi (@narendramodi) February 7, 2021
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও প্লাবনের জেরে চামোলির রেনি গ্রামে ঋষিগঙ্গা প্রকল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। অলকানন্দায় নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের এলাকা থেকে সরানো হয়েছে।এদিকে আসাম সফরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখণ্ডের পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন। গোটা দেশ উত্তরাখণ্ডের পাশে রয়েছে বলে টুইট করেছেন মোদি। এই ঘটনায় খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
ইত্তেফাক/এআর