সমকালীন

আঞ্চলিক ভাষা গৌরবের

আমাদের পরিচয় আমরা বাঙালি। বাঙালি তারাই যাদের মাতৃভাষা বাংলা। বাংলাদেশ ছোট দেশ হলেও অঞ্চলভেদে রয়েছে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা নিয়ে আমাদের দেশে একে অপরকে ছোট করা, অপমান করা, বিরূপ মন্তব্য করা হয়, যা মোটেও উচিত নয়। এর মাধ্যমে শুধু আঞ্চলিক ভাষাকে নয় বরং বাংলাভাষাকে অসম্মান করা হয়। কারণ বাংলাভাষা বলতে সাধু বা চলতি ভাষা নয়, বরং আঞ্চলিক ভাষাকেও বোঝায়। আঞ্চলিক ভাষা বাংলা সংস্কৃতির একটা অংশ। বাংলাভাষা বাদ দিয়ে যেমন বাঙালি না, তেমনি আঞ্চলিক ভাষা বাদ দিয়ে বাংলাভাষা নয়। আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় অভিষিক্ত। এ দিবসের মূল প্রতিপাদ্য—পৃথিবীর সমস্ত ভাষার প্রতি সম্মান জানানো, ভালোবাসা প্রকাশ করা। তাই আঞ্চলিক ভাষার সম্মান রক্ষা করা আমাদের সবার কর্তব্য।

মো. আরিফুল ইসলাম