ভোঁ-ভাঁ ব্যস্ত
চোপাটাও চোস্ত
ভাবখানা হনু রে
কেউকেটা মস্ত
তবিয়ত খোশ তো
দিলদার দোস্ত
সুযোগটা যদি মেলে
সবই উদরস্থ
ধড়িবাজ আস্ত
যত খাক গালগুঁতো
ফ্যাঁ-ফ্যাঁ করে হাসত
আসলে সে কর্তার
চামচাটা খাস্ তো
করতেই হয় তাই
সব বরদাস্ত!
ভোঁ-ভাঁ ব্যস্ত
চোপাটাও চোস্ত
ভাবখানা হনু রে
কেউকেটা মস্ত
তবিয়ত খোশ তো
দিলদার দোস্ত
সুযোগটা যদি মেলে
সবই উদরস্থ
ধড়িবাজ আস্ত
যত খাক গালগুঁতো
ফ্যাঁ-ফ্যাঁ করে হাসত
আসলে সে কর্তার
চামচাটা খাস্ তো
করতেই হয় তাই
সব বরদাস্ত!