'লাদেন হত্যার প্রতিশোধ নিতে চায় জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা', ডেইলিস্টারে খবর প্রকাশ

'লাদেন হত্যার প্রতিশোধ নিতে চায় জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা', সম্প্রতি লন্ডন ভিত্তিক গণমাধ্যম ডেইলিস্টারে এমন সংবাদ প্রকাশিত হয়।

ওই খবরে তালেবানের এক প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পুনরায় 'যুদ্ধ' শুরু করার পরিকল্পনা করছে।

ডেইলিস্টারের ওই খবরে আরও বলা হয়, এই বছরের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার না করলে ‘বিপজ্জনক পরিস্থিতি’ তৈরি হতে পারে—এমন হুশিয়ারি দিয়েছে তালেবান।

ট্রাম্প প্রশাসন কর্তৃক ২০২০ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির অধীনে নির্ধারিত সময়সূচী অনুসারে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করার কথা।

ডেইলিস্টারের খবরে আফগান তালেবানের মিডিয়া ইউনিট আল ইমারাহ'র এক টুইট যুক্ত করা হয়। যেখানে দাবি করা হয়, লাদেনের মৃত্যুর পিছনে তৎকালীন প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের একজন কর্মকর্তা হয়ে কাজ করেন জো বাইডেন।

ডেইলিস্টারের খবরে এনবিসি'র একটি প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, বাইডেন প্রশাসনের বিদেশী সৈন্যদের নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে অনেক তালেবান কমান্ডার ফ্রন্ট-লাইন ডিউটির জন্য আফগানিস্তানে ফিরে এসেছেন।

সূত্র: ডেইলিস্টার