বিনোদন ডেস্ক
বলিউডের সাফলের পর হলিউডেও সফল জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিজের অভিনয় দক্ষতার জোরে এখন দুই ইন্ডাস্ট্রিতেই সমানতালে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন হলিউড সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’। সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই নতুন মোড়কে ভক্তদের সামনে এলে তিনি। একটি ব্রিটিশ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিলেন। আর সেই শুটের ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসার পাশাপাশি তার এমন লুক সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল! ম্যাগাজিনের এই শুটে অন্যরকমভাবে নিজেকে মেলে ধরেছেন প্রিয়াঙ্কা। চোখের ওপর এসে পড়া এলোমেলো চুল আর ইনটেন্স লুক নেটিজেনদের বেশ নজর কেড়েছে। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি সবসময়ই আমার ভক্তদের নতুন কিছু দিয়ে চমকে দিতে চাই। এটা তারই একটি অংশ। আর নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার মাঝেও অন্যরকম অনুভূতি কাজ করে।’ উল্লেখ্য, হোয়াইট টাইগারের পর প্রিয়াঙ্কা অভিনীত ‘ম্যাট্রিক্স’ ও ‘টেক্সট ফর ইউ’ সিনেমা দুটি নতুন চমক নিয়ে শিগগিরই পর্দায় আসবে। সম্প্রতি টেক্সট ফর ইউ সিনেমাটির শুটিং শেষ করেছেন তিনি। এছাড়া গুঞ্জন রয়েছে এই মাসেই প্রিয়াঙ্কার আত্মজীবনী ‘আনফিনিশড’ প্রকাশিত হবে। বইটিতে নিজের ছোটবেলা থেকে শুরু করে সিনেজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরবেন তিনি।
০