মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী টিকা প্রয়োগ কর্মসূচির অংশ হিসেবে যশোরেও এর উদ্বোধন করা হয়েছে। যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) নিজে টিকা গ্রহণ করে এই কর্মসূচির উদ্বোধন করেছেন।
রবিবার বেলা পৌনে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে করোনা টিকা প্রদান কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি এই ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর একই স্থানে যশোরের জেলা প্রশাসক, ডাক্তার, জনপ্রতিনিধি, সাংবাদিকরা ভ্যাকসিন গ্রহণ করেন।
সাধারণ মানুষের মধ্যে করোনা টিকার ভয় দূর করতে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শনিবারই ঘোষণা দেন- টিকা প্রদানের প্রথম দিনেই তিনি টিকা নেবেন।
এদিকে, টিকা গ্রহণের আগে যশোর জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ সূচনা উপলক্ষে একটি সমাবেশ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
ইত্তেফাক/বিএএফ