সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
গত কয়েক মাসে যমুনার ভাঙনে উপজেলার শংকরপুর আশ্রয়ণ প্রকল্পের ১২টি ব্যারাক বিলীন হয়ে গেছে। এতে গৃহহীন হয়ে পড়েছেন প্রকল্পে পুনর্বাসিত ৬০ পরিবার। ভাঙনের মুখে আরো দুইটি ব্যারাক। এসব ব্যারাকের লোক জানান, আমরা ঝুঁকির মধ্যে আছি। যে কোনো সময় ব্যারাক দুটি নদীতে বিলীন হয়ে যেতে পারে। এ বিষয়ে আশ্রয়ণের প্রকল্প পরিচালক মাহবুব হোসেন (অতিরিক্ত সচিব) বলেন, মাঠ পর্যায় থেকে স্থান নির্বাচন করে প্রকল্প প্রস্তাব পাঠানো হলে তবেই বরাদ্দ দেওয়া হয়ে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বলেন, ভেঙে যাওয়া ব্যারাকের টিন বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।