শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জে বোরো ধান চাষ শুরু হয়েছে। জমি তৈরি, হালচাষ, চারা রোপণে ব্যস্ত কৃষক। সরজমিনে দেখা যায়, উপজেলার বেশির ভাগ ফসলি জমিতে কেউ ট্রাক্টর দিয়ে হালচাষ করছেন, কেউ স্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিচ্ছেন, আবার কেউ কেউ ধানের চারা বীজতলা থেকে উঠাচ্ছেন। কৃষক রংগু মিয়া বলেন, আমরা পাঁচ জন করে দলবদ্ধ হয়ে চারা রোপণ করছি। প্রতিদিন দুই থেকে আড়াই একর জমিতে চারা রোপণ করতে পারি।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, এবার তুলনামূলক বেশি জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।