ময়মনসিংহে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্বামী-স্ত্রী আটক

ময়মনসিংহ প্রতিনিধি ও নান্দাইল সংবাদদাতা

ময়মনসিংহে নির্যাতনের পর শিশু গৃহকর্মীকে রেখে যাওয়ার সময় মিজানুর রহমান ও তার স্ত্রী মুন্নীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। নির্যাতনের শিকার গৃহকর্মী নিশি (১০) জেলার নান্দাইল উপজেলার রাজবাড়ি গ্রামের প্রতিবন্ধী মুজিবুর রহমানের মেয়ে। এ ঘটনা শনিবার রাতে শিশুর বাবা মুজিবুর রহমান বাদী কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এস আই সুব্রত সাহা বলেন, ৯৯৯ কল পাওয়ার পর পুলিশ গিয়ে শিশুকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে। আটকদের গ্রেফতার দেখানো হবে।