ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকায় তৃতীয় তলা বাড়ির ছাদ থেকে পড়ে রবিবার এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম জাসিম হোসেন (৪)। সে ঐ এলাকার মো. গোলাম আজমের ছেলে। স্থানীয়রা জানান, জাসিম সকালে নিজ বাসার তৃতীয় তলার ছাদে উঠে খেলা করছিল। এ সময় ছাদের ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।