গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
গুরুদাসপুরে আড়াই কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজায় একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।
গুরুদাসপুর থানার উপপরিদর্শক সেলিম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় যাত্রীবাহী ঐ বাসে তল্লাশি চালান। এ সময় নেহারুল ইসলাম ও শিখা আক্তার নামের এক নারীকে গাঁজাসহ আটক করেন। আটককৃতরা কুষ্টিয়া জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদের নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।