মোটরসাইকেল চালিয়ে মন্ত্রীকে উন্নয়নকাজ দেখালেন মেয়র

গাজীপুর প্রতিনিধি

মোটরসাইকেলের আরোহী স্বয়ং মন্ত্রী আর চালক মেয়র। গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে চলমান সড়ক ও ড্রেন নির্মাণ উন্নয়ন কাজ এভাবেই সরেজমিনে পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম। শনিবার মন্ত্রী ও মেয়রকে এভাবেই মোটরসাইকেলে দেখে পথচারী সবাই হতবাক হয়ে যান। অনেকে তাদের এভাবে পরিদর্শনের কাজকে সাধুবাদ জানালেন।

পরিদর্শনকালীন তাদের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এটি নিয়ে দলীয় নেতাকর্মীসহ সবার মধ্যে দারুণ উত্সুকের সৃষ্টি হয়। অনেকেই এভাবে উন্নয়ন কাজ পরিদর্শনকে ইতিবাচক হিসেবে মনে করছেন।